এক নজরে
- ডাক্তার প্রোফাইলের একটি এককালীন, আজীবন ফি আছে। সর্বশেষ ফি ডাক্তার প্রোফাইল ফর্মে দেখা যাবে।
- চেম্বারের জন্য আলাদা কোনো লিস্টিং চার্জ নেই। প্রোফাইল ফিতেই বর্তমান ও ভবিষ্যতের চেম্বার যুক্ত করা অন্তর্ভুক্ত।
- পজিশন প্যাকেজ ঐচ্ছিক এবং আলাদা। পজিশন নিলে তার বাৎসরিক মূল্য প্রযোজ্য হবে।
১. প্রোফাইল ফি
ডাক্তার, চেম্বারের সহকারী বা প্রতিনিধি ডাক্তার প্রোফাইল ফর্ম পূরণ করে তথ্য জমা দিতে পারেন। আমাদের টিম তথ্য যাচাই করার পর প্রোফাইল তৈরি করে। প্রোফাইল ফি একবারের জন্য এবং আজীবনের জন্য প্রযোজ্য।
২. চেম্বার যুক্ত করা
প্রোফাইলে চেম্বারের ঠিকানা, দিন ও সময়, ভিজিট ফি এবং সিরিয়াল নম্বর যুক্ত করা যায়। যেকোনো সংখ্যক চেম্বার যোগ করা যাবে এবং এর জন্য আলাদা কোনো চেম্বার চার্জ নেই।
৩. ডাক্তার প্রোফাইল পজিশন প্যাকেজ
পজিশন প্যাকেজ নিলে নির্দিষ্ট জেলার ভিজিটরদের কাছে ডাক্তারকে তালিকার উপরের দিকে নির্বাচিত পজিশনে দেখা যায়। জেলার পজিশন ও বিভাগ-গ্রুপের পজিশন নেওয়া যায়। প্রতিটি পজিশনের মূল্য আলাদা এবং বাৎসরিক।
- একটি প্যাকেজ ২টি চেম্বার পর্যন্ত কভার করে। এর বেশি চেম্বার হলে বর্তমান পজিশন প্যাকেজ নিয়ম অনুযায়ী অতিরিক্ত প্যাকেজ প্রযোজ্য হতে পারে।
- একই পজিশন অন্য কেউ আগে নিলে আমাদের টিম বিকল্প পজিশন নিয়ে যোগাযোগ করবে।
- পজিশন প্যাকেজের মেয়াদ শেষ হলে শুধু পজিশন বন্ধ হবে, ডাক্তার প্রোফাইল ও চেম্বারের তথ্য থাকবে।
৪. পেমেন্ট ও নিশ্চিতকরণ
- ফর্ম জমা দেওয়ার সময় অনলাইন পেমেন্ট লাগে না।
- ইমেইল ঠিকানা দিলে ফর্ম পাওয়ার নিশ্চিতকরণ ইমেইল পাঠানো হবে।
- তথ্য যাচাইয়ের পর আমাদের টিম চূড়ান্ত ফি ও পেমেন্টের পদ্ধতি জানাবে।
